superadmin
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

গাজীপুরের কালীগঞ্জে সকালে হাটার সময় বের হয়ে ট্রেনের ধাক্কায় এক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ই জানুয়ারী২০২৬ ইং) ভোরে টঙ্গী-নরসিংদী-ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এই  দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষক নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজকে   সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে হাঁটার এক পর্যায়ে তিনি নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় হঠাৎ একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিক্ষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্

1

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

2

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

3

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

4

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

5

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

6

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

7

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

8

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

9

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

10

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

11

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

12

ট্রাম্পের প্রস্তাব: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাব্

13

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

14

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

15

নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন: দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষ

16

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

17

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

18

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

19

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন