superadmin
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুরগির বাজারে আগুন, সবজিতেও নেই স্বস্তি: দিশেহারা ক্রেতারা

মুরগির বাজারে আগুন, সবজিতেও নেই স্বস্তি: দিশেহারা ক্রেতারা

​নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ পরবর্তী সময়েও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। রাজধানীর কাঁচাবাজারগুলোতে মুরগির দাম চড়া থাকার পাশাপাশি সবজির দামও আকাশচুম্বী। ফলে মধ্য ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় টান পড়েছে।

​শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। তবে সবচেয়ে বেশি অস্বস্তি ছড়াচ্ছে সোনালি মুরগির দাম, যা মানভেদে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বৃদ্ধি এবং খামারে উৎপাদন কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

​এদিকে সবজির বাজারেও যেন উত্তাপ ছড়াচ্ছে। গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার উপরে। পটল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, কাকরোল ১৬০ টাকা এবং বেগুন ১০০ থেকে ১৪০ টাকায়। এছাড়া ঝিঙা, চিচিঙ্গা, করলা ও বরবটি সবই ১০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তবে কিছুটা স্বস্তি মিলছে আলু ও পেঁয়াজের দামে। আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা এবং পেঁয়াজ ৩৫-৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

​সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত তদারকির অভাব এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দাম কমছে না। একজন বেসরকারি চাকুরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাজারে এসে কোনো কিছুতেই হাত দেওয়ার উপায় নেই। প্রতিটি সবজির দামই এখন ১০০ টাকার কাছাকাছি। মুরগির দামও কমার লক্ষণ নেই। সাধারণ মানুষের টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে।"

​অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই তাদের চড়া দামে পণ্য কিনতে হচ্ছে। সিজন পরিবর্তনের কারণে কিছু সবজির সরবরাহ কম থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। নতুন ফসল বাজারে না আসা পর্যন্ত এই অস্থিরতা কমার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

1

আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা: প্রধানম

2

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

3

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

4

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

5

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

6

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

7

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

8

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

9

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে অত্যাধুনিক বাংকার ও নিরাপত

10

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

11

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ, ৫০

12

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

13

নতুন কোচ নিয়ে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তান, ১৬ সদস্য

14

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

15

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

16

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

17

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

18

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

19

সোনার দামে সুখবর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন