superadmin
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কেন্দ্রে ৯টি ডেলিভারি সম্পন্ন

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কেন্দ্রে ৯টি ডেলিভারি সম্পন্ন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছিল সাধারণ ছুটিতে, তখন মাদারীপুরের কালকিনি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে চালু ছিল নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবাসহ জরুরি স্বাস্থ্য কার্যক্রম। ছুটির এই সময়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মোট ৯টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে।

​উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির দিনগুলোতে উপজেলার শিকারমঙ্গল, বাঁশগাড়ি ও কাজীবাকই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে এই সেবা প্রদান করা হয়। প্রতিকূল সময়েও স্বাস্থ্যকর্মীদের এমন তৎপরতায় স্থানীয় প্রসূতি মায়েরা হাতের নাগালেই জরুরি সেবা পেয়েছেন।

​কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, "ঈদের ছুটির সময়ে গ্রামীণ পর্যায়ে নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা বিশেষ রোস্টার ও জরুরি ব্যবস্থা গ্রহণ করেছিলাম। যার ফলে কেন্দ্রগুলোতে ৯টি নিরাপদ ডেলিভারি সম্পন্ন করা সম্ভব হয়েছে।"

​এদিকে স্বাস্থ্য কেন্দ্রের এই সেবায় সন্তোষ প্রকাশ করলেও স্থানীয়রা জনবল সংকটের বিষয়টি তুলে ধরেছেন। এলাকাবাসীর দাবি, ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতে সেবা আরও শক্তিশালী করতে যেখানে জনবল সংকট রয়েছে, সেখানে দ্রুত নতুন নিয়োগ দিয়ে সেবার মান আরও উন্নত করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

1

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

2

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

3

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

4

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

5

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

6

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

7

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

8

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

9

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

10

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

11

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

12

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

13

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

14

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

15

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

16

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

17

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

18

সোনার দামে সুখবর

19

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন