Deleted
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন আহমদ

‘সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। মানুষের সঙ্গে কেউ কোনো রকম অনাচার করতে পারবেন না। কোনো উচ্ছৃঙ্খল, কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’ গতকাল রোববার রাতে কক্সবাজারের চকরিয়ায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্থানীয় সংসদ সদস্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর গতকাল দুপুরে প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় যান সালাহউদ্দিন আহমদ। রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় অবস্থান করেন তিনি। এ সময়ে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসা স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।  সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের মধ্যে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ মনে করে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তারা শান্তিতে থাকতে পারছে। মানুষ উন্নয়ন পাবে, শৃঙ্খলা পাবে, শান্তি পাবে।... সবাই জনগণের বন্ধু হিসেবে কাজ করেন। প্রশাসনকে সহযোগিতা করেন। উন্নয়ন ও অন্যান্য কর্মকাণ্ড যা আছে আপনারা পরামর্শ দেবেন, বাকিটা আমি দেখব।’

চকরিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে নিজের গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি মা–বাবার কবর জিয়ারত করেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন সালাহউদ্দিন আহমদ। এ সময় কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। পরে বেলা পৌনে তিনটার ফ্লাইটে তিনি ঢাকা ফিরবেন।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

1

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

2

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

3

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

4

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

5

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

6

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

7

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

8

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

9

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

10

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

11

আশা (ASA) এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় সুযোগ ও সু

12

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

13

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

14

ঘরে বসে ‘ফুয়েল পাস’ নিবন্ধন করার সহজ পদ্ধতি

15

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

16

ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের

17

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করল ইরান

18

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

19

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন