superadmin
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মোকছেদুল ইসলাম
প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সামসুজ্জোহা খান জোহা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আব্দুল আল ফারুক, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, এ. জেড. মিজান, আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর মোস্তফা এবং নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মোকছেদুল ইসলাম 
প্রতিনিধি (নওগাঁ)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ: অচল জনজীবন, নষ্ট হচ্ছে খ

1

নৌবাহিনীতে ৪৫০ পদে বড় নিয়োগ, করুন আবেদন

2

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

3

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

4

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

5

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

6

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

7

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

8

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

9

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

10

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

11

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

12

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

13

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

14

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

15

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

16

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

17

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ

18

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

19

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন