superadmin
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বির্তকিত চেক রেলস্থাপন অনিয়ম দাতা আনিসুজ্জামান রাজনের বদলি!!

বির্তকিত  চেক রেলস্থাপন অনিয়ম দাতা আনিসুজ্জামান রাজনের বদলি!!

চেক রেল স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশের পর বাংলাদেশ রেলওয়েতে এক কর্মকর্তাকে দ্রুত বদলি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, 

যা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। 

বাংলাদেশ রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) এর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

দপ্তরাদেশে ‘প্রশাসনিক স্বার্থ’-এর কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, টেলিভিশন চ্যানেলে দুর্নীতির অভিযোগ প্রচারের পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 আদেশ অনুযায়ী, এতদিন (ভারপ্রাপ্ত) এসএসএই (ওয়ে), নরসিংদী হিসেবে ডিইএন-২ (ঢাকা)-এর অধীনে দায়িত্ব পালন করা জনাব আনিসুজ্জামানকে (ভারপ্রাপ্ত) এসএসএই (ওয়ে), কুমিল্লা পদে ডিইএন-১ (চট্টগ্রাম)-এর অধীনে বদলি করা হয়েছে।

 একই সঙ্গে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসএসএই (ওয়ে), লাকসাম এর দায়িত্ব দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়েছে, তাকে অবশ্যই ২৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৯ জানুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে—যা প্রশাসনের অস্বাভাবিক দ্রুততা স্পষ্ট করে।

অভিযোগ, সংবাদ ও দ্রুত অপসারণ
উল্লেখ্য, চেক রেল স্থাপনে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনাব আনিসুজ্জামান রাজনকে ঘিরে একাধিক টেলিভিশন চ্যানেলে সংবাদ সম্প্রচারিত হলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

 অভিযোগ অনুযায়ী, নিয়মনীতি ও কারিগরি মানদণ্ড উপেক্ষা করে চেক রেল স্থাপন করা হয়েছিল।

সংবাদ প্রচারের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওই চেক রেল অপসারণ করা হয়, যা অভিযোগের বিশ্বাসযোগ্যতা আরও জোরালো করেছে বলে মনে করছেন রেল সংশ্লিষ্ট ও সচেতন মহল। 

তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত নয়, বদলি—প্রশ্ন উঠছে কেন?
রেল অঙ্গনের অনেকের মতে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত বা দায় নির্ধারণের পরিবর্তে বদলির মাধ্যমে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি না, সে প্রশ্ন এখন সামনে এসেছে।

 প্রশাসনিক আদেশের আড়ালে প্রকৃত দায়ীদের রক্ষা করা হচ্ছে কি না—তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

উক্ত আদেশ প্রধান প্রকৌশলী (পূর্ব) মহোদয়ের নির্দেশক্রমে জারি করা হয়। এতে স্বাক্ষর করেন—
(মোঃ মহিউদ্দীন সোহেল)
জুনিয়র পার্সোনেল অফিসার-১ (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব)

বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।
এ আদেশের অনুলিপি ডিআরএম, ডিইএন, ডিপিও, ডিএফএসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

1

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

2

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

3

শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার ন

4

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

5

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

6

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

7

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

8

৫ আরব দেশের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের

9

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

10

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

11

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

12

fdgfdf fgffd

13

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

14

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

15

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

16

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও রুশ তেলের ছাড় বাতিল: চরম সংক

17

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

18

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

19

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন