superadmin
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ জেলা পুলিশের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন

কিশোরগঞ্জ জেলা পুলিশের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ | ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ
কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল ৪টা ৩০ মিনিটে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের নিজ হাতে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় নব পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতি পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দায়িত্ব ও জবাবদিহিতার পরিধি আরও বিস্তৃত করে। সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, মানবিক আচরণ ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনসাধারণের সেবা নিশ্চিত করাই পুলিশ বাহিনীর মূল লক্ষ্য। পদোন্নতি প্রাপ্ত সদস্যরা তাঁদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার আলোকে জেলা পুলিশের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মুকিত সরকার,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার,
অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, কিশোরগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত সবাই পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আগামীর কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

1

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

2

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

3

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

4

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

5

সোনার দামে সুখবর

6

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

7

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

8

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

9

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

10

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

11

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

12

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

13

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

14

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

15

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

16

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

17

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

18

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

19

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন