superadmin
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার করে একাধিকবার জমি বিক্রির অভিযোগ উঠেছে

জাল ডি.সি.আর. এর মাধ্যমে একাধিকবার জমি বিক্রির অভিযোগ, রাজস্ব শাখায় শুনানি

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার করে একাধিকবার জমি বিক্রির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অভিযোগ মামলা রাজস্ব শাখা, গাজীপুরে দায়ের করা হয়েছে। মামলার নথি নম্বর ১৬৫৯ তাং ১১/০৯/২০২৫ইং।
অভিযোগে উল্লেখ করা হয়, নোয়াগাঁও এলাকার বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন ও বরকত দেওয়ান প্রসেস নং ৬৬১ অনুযায়ী অভিযুক্ত। উক্ত বিষয়ের প্রেক্ষিতে ০৫/১০/২০২৫ইং সকাল ১০ ঘটিকায় রাজস্ব শাখায় শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার বিবরণে জানা যায়, ৯৬১৩/২০-২১ইং নাম নথি, আবেদন নম্বর ৩৪৩৪২৯৪ এবং জোত নম্বর ২৬৭৬-এর আওতাভুক্ত জমির ডি.সি.আর জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে মো. রিয়াজ উদ্দিন একাধিকবার জমি বিক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও অভিযোগে বলা হয়, উক্ত জাল নথি তৈরী ও কাজে সহযোগিতা করেছেন মো. সাইফুল ইসলাম মৃধা ও বাদল মিয়া। তারা গাজীপুর সদর উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

1

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

2

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

3

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

4

৪৬ বছর পর যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক মুখোমুখি বৈঠক

5

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

6

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

7

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

8

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

9

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

10

সোনার দামে সুখবর

11

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

12

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

13

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

14

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

15

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

16

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

17

নৌবাহিনীতে ৪৫০ পদে বড় নিয়োগ, করুন আবেদন

18

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

19

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন