Deleted
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী,   নীলফামারী সদর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুম ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের শিশাতলী এলাকায় দেওনাই নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দেওনাই নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সেখানে অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। এসময় অবৈধভাবে বালু ভর্তি করার সময় দুটি ট্রাক্টরসহ মাসুম ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত মাসুম ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত মাসুম ইসলামকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

1

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

2

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

3

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

4

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

5

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

6

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

7

পহেলা বৈশাখে রাজপথে ‘তেল উৎসব’: ট্রাস্টে ১৩ ঘণ্টার দীর্ঘ লড়া

8

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

9

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ, ৫০

10

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

11

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

12

সোনার দামে সুখবর

13

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

14

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

15

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে সরব সাধারণ মা

16

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

17

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

18

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

19

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন